বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের সাবেক মেয়র মাহফুজুল হক গ্রেফতার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
expand
আ. লীগের সাবেক মেয়র মাহফুজুল হক গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক (মাহফুজ) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) রাতের দিকে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহফুজ ফরিদগঞ্জ পৌরসভার সদর এলাকার কাছিয়াড়া গ্রামের মাওলানা শহিদ উল্যারের বড় ছেলে। তিনি ২০১৭ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে মেয়র নির্বাচিত হন।

ডিবি পুলিশের বরাতে জানা গেছে, সরকার পতনের পর থেকে মাহফুজুল হক আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup