বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াধারী এলাকায় অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মমিন পাটোয়ারীকে গ্রেফতার করেন। তিনি ঘোড়াধারী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

এসময় আরও গ্রেফতার করা হয় বহরী এলাকার পরোয়ানাভুক্ত আসামি পারভেজ মিয়াজী, ঢাকিরগাঁও গ্রামের আল-আমিন হোসেন এবং চরমুকুন্দী গ্রামের ফরিদ সওদাগরকে।

অপরদিকে, এএসআই মাকসুদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চরমুকুন্দী এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ সওদাগর ও গণি মিয়া সওদাগরকে গ্রেফতার করেন।

একইদিন এএসআই আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াধারী এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল হোসেনকে আটক করেন।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশন: মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন