মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ই্রবাহিম হোসেন সাগর নিহত। দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল। 
expand
ছবি: কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ই্রবাহিম হোসেন সাগর নিহত। দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল। 

​​চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চালিক সড়কে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাস ও পিকআপের চাপায় ইব্রাহিম হোসেন সাগর (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেন (২৯) নামের একজন গুরুতর আহত হয়েছেন। ​

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত ইব্রাহিম হোসেন সাগর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তার নানার বাড়ি কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গাজী বাড়ির আব্দুল খলিলের নাতি। আহত শাহাদাত হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের কালা গাজী প্রধানীয়া বাড়ির মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেপরোয়া গতিতে কচুয়ার দিকে আসছিল। ডুমুরিয়া এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন সাগরের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সাগর তার মামার সুরমা গাড়িতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও পিকআপটি জব্দ করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন