বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে কোরবানির গরুর মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
কোরবানির গরুর মৃত্যু
expand
কোরবানির গরুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতে একটি কোরবানির গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটির মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহত গরুটির মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছেন মালিকপক্ষ।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পরিচিত কুস্তিগীর ওমর বলী ও তার পরিবারের সদস্যরা ৭ ভাগে কোরবানি দেয়ার জন্যে ক্রয় করছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গরুটি গোয়ালঘরে বাঁধা অবস্থায় বজ্রাঘাতে মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, গরুটি ছিল তাদের কোরবানির প্রস্তুতির অন্যতম ভরসা। মুহূর্তের মধ্যেই বজ্রপাতে গরুটির মৃত্যু হওয়ায় তারা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।

কুস্তিগীর ওমর বলী বলেন, “গরুটি আমাদের গোয়ালে বাঁধা ছিল। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে গরুটি মারা যায়। ২ লাখ টাকা মূল্যের গরুটি ঘটনাস্থলেই মারা গেছে। আসলে ভাগ্যে যা আছে তাই হয়েছে।”

ঘটনার পর স্থানীয় লোকজন গরুটি দেখতে ভিড় করেন। অনেকেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এলাকাবাসী বলছেন, ঈদের আগে এমন ক্ষতি পরিবারটির জন্য অত্যন্ত কষ্টের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup