বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নববর্ষের আনন্দে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
নববর্ষের আনন্দে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 
expand
নববর্ষের আনন্দে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 

বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নর কুড়িঘর স্কুল মাঠে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জমকালো ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।

জানাযায়,একসময় গ্রামবাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও উৎসব আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নববর্ষের আয়োজনকে কেন্দ্র করে আবারও নতুন প্রজন্মের সামনে ফিরে এসেছে।

খেলায় নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আসরাফ হোসেন রাজু।

সাংবাদিক এস এম অলিউল্লার পরিচালনায় খেলায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নাটঘর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দার, সিনিয়র সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ ও সাংবাদিক মমিনুল হক রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন