

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই তরুণ সাংবাদিক সোহেল খান এবং আশরাফুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
এই ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১ টায় নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই মানববন্ধনে নবীনগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষ,ও সুধীজন ঐক্যবদ্ধভাবে অংশ নেন। বক্তারা অভিযোগ করে তাদের বক্ত্যবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠকে রোধ করতে এই হয়রানিমূলক মামলা দায়ের করেছে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন
নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন।নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন। নবীনগর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম। সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ (মানবকণ্ঠ), কাজল (এশিয়ান টিভি), শাফিউল আলম (যুগান্তর), মাজেদ (কালের কণ্ঠ), খন্দকার আলমগীর হোসেন (চ্যানেল এস)। এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের কাউসার, রিপোর্ট ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল, প্রতিদিনের কাগজের হোসাইন, আলোকিত সকালের আবু সুফি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ভুক্তভোগী সাংবাদিক সোহেল খান বলেন, (জেলা প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন: নিউজ কাভার করতে গিয়ে আমি মিথ্যা মামলার আসামি হলাম। নবীনগরের সিনিয়র সাংবাদিকদের কাছে আমার প্রশ্ন পেশাগত দায়িত্ব পালন কি অপরাধ? আমি এই বানোয়াট মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলার বাদী ডলি বেগম ও সাক্ষী তাজুল ইসলাম ও মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
আরেক ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল হক (দেশ এডিশন ও সাপ্তাহিক তিতাসের খবর) দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ মিথ্যে মামাল প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যেন অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা হয়। অন্যথায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মন্তব্য করুন