বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে মামলা বাণিজ্য ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:০৫ এএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ।। ছবি: সংগৃহীত
expand
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ।। ছবি: সংগৃহীত

সারাদেশে মামলা বাণিজ্য ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার মতে, মামলা বাণিজ্যের ব্যাপারে শুরু থেকে কেউ কথা বলে নাই, তিনি-ই বলেছিলাম। একেকটা মামলার এফআইআরে শত-শত মানুষকে আসামি করা হয়। মিথ্যা মামলা দেয়ার জন্য পয়সা নেয়, আবার নাম কাটানোর জন্য পয়সা নেয়।

রুমিন ফারহানা এ নিয়ে আরও বলেন, যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যারা কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, তার নামটা দেবেন না। এই এলাকায় আমি মামলা বাণিজ্য চলতে দেব না।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, আমি থানার পুলিশ ভাইদের অনুরোধ করবো, মিথ্যা মামলা যখন আসে দয়া করে তা যাচাইবাছাই করে নেবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সাংসদ সতর্ক করে বলেন, ‘আরেকটা শুরু হয়েছে শোন এরেস্ট। জামিন হয়ে যায় বের হওয়ার সময় জেল গেটে বের হলে আরেকটা মামলা আসে। এগুলোর পরিণতি ভালো হবে না। কোনো একটা জায়গায় আমাদের থামতে হবে। আমি পাঁচ বছর ক্ষমতায় থাকবো আমি শোধ নিলাম। আবার নতুন যারা আসবে, তারা আমাদের ওপর শোধ নেবে। আবার আমরা আসবো, আমরা শোধ নেব। আর কত শোধ দেওয়া-নেওয়া করবো। এবার আমাদের নতুন করে চিন্তা করা দরকার। অপরাধীদের নিশ্চয়ই শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু নিরপরাধ বিনা অপরাধে যেন কাউকে সাজা দেয়া না হয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup