বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনে প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:২৫ এএম
মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন
expand
মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশগ্রহণ করেছেন মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা।

শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার মুরুব্বি ৬৫ বছর বয়সী জাহাঙ্গীর ঠাকুর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন আজ ভোরে।

এদিকে বিগত বেশকিছুদিন যাবত হত্যা মামলার দায় কাঁধে নিয়ে কারাগারে রয়েছে প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন।

পিতার জানাজা ও দাফন সম্পন্ন করতে এবং শেষ বারের মতো সন্তানকে বাবার নিথর দেহ স্পর্শের সুযোগ করে দিতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হয় এবং আবেদনের প্রেক্ষিতে আসামিকে বেলা ২ ঘটিকা হতে ৫:৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা সময়ের জন্যে প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup