

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত (৪৫) বছর বয়সী নারীর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–সিলেট রেলপথের আখাউড়া পৌরশহরের খড়মপুর এলাকায় রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১টার দিকে ওই নারী রেলসেতু পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারী লাশ খন্ড বিভন্ড হয়ে যাওয়াতে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, আখাউড়া রেলওয়ে জংশনের খরমপুর এলাকায় রেল সেতুর নিচ থেকে এক অজ্ঞাত নারীর কয়েক খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রেলসেতু পারাপারের সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
মন্তব্য করুন
