

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার ( ২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ৫- নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুর সমর্থন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভালো নীতি ও নেতা ছাড়া জাতির কোনো মুক্তি নেই। সবাই জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই মাত্র বাক্স যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে। কারণ বিগত সময়ের মতো হাজার হাজার মায়ে কোল খালি হউক ও বিদেশে অর্থ পাচার হউক তা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়না। তাই পরিবর্তনের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতো বড় ঝুঁকি নিয়ে একক ভাবে ইসলামের পক্ষে হাত পাখা প্রতিক নিয়ে ২৫৮টি আসনে প্রতিন্ধিতা করছে। তিনি বলেন, সবাই আমাদের একা ভাবলেও আমাদের সাথে আল্লাহ, ইসলাম প্রেমী ও দেশ প্রেমিকদের ভালোবাসা আছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিচ্ছে সবাইকে প্রথমে দলগুলোর আদর্শ দেখতে হবে। বিএনপি ও বিএনপির জোট প্রচলিত গণতন্ত্রের যে নীতি আদর্শ বাস্তবায় করতে চায়, সে নীতি আদর্শ অনুযায়ী বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে। এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে জামায়াতে ইসলামের আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কার বলেছেন, তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। বরং দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। এখন প্রচলিত আইন ও নীতি আদর্শের মাধ্যমে আবারও দেশ পরিচালিত হলে দেশের মানুষের কাংক্ষিত মুক্তি ও শান্তি পাবেনা।
নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকাররে সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি গাজী নিয়াজুল করিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।
জনসমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয় সভাস্থলে।
মন্তব্য করুন
