

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশকে ট্যাংক, যুদ্ধবিমান, রকেট ও মিসাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
তিনি বলেন, দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে প্রয়োজনে এক বছরের পুরো বাজেট ব্যয় করেও উন্নত সমরাস্ত্র কেনা উচিত।
সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল নগরীর টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, বাংলাদেশকে সামরিকভাবে এমন শক্তিশালী করতে হবে, যেন কোনো রাষ্ট্র আমাদের দিকে আঙুল তোলার সাহস না পায়। আমরা চাটুকার বা দালাল শাসক চাই না। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সব বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে হবে।
ভারতের রাজনীতিক শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আপনার বাড়ি তো বরিশালে। আপনার জানা উচিত মুসলমানরা রক্ত দিতে পারে, কিন্তু মাথা নত করতে জানে না।
দেশে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অবসানের আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, আমরা আল্লাহর হুকুম ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। কেউ দশ তলায় থাকবে আর কেউ নিচতলায় এ ধরনের বৈষম্য চলতে পারে না। আঙুল ফুলে কেউ কলাগাছ হতে পারবে না। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।