

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল-৩ আসনে বাবার পক্ষে প্রচারণা শুরু করেছে সাবেক এমপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়া।
বাবার অনুপস্থিতিতে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি ) সকালে থেকে উপজেলার আগরপুর ও খানপুরা এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।
হাবিবা কিবরিয়ার বলেন, বাবার জন্য ভোট চাইছি। বাবুগঞ্জ মুলাদীর উন্নয়ন ছিল না আমার বাবা এমপি থাকাকালীন ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার বাবা অনেক পরিশ্রম করেছেন বাবুগঞ্জ ও মুলাদী বাসীর জন্য। প্রথম দিনে ভালো সাড়া পাচ্ছি। মানুষ বাবাকে অনেক ভালোবাসে, এটা বুঝতে পারছি। বাকিটা সবাই ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে দেখিয়ে দেবে।
তিনি অভিযোগ করে বলেন বিনা বিচারে তাঁর বাবা টিপুকে এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে। তিনি বলেন, এটা শুধু নির্বাচনী লড়াই নয়, একজন বাবার ন্যায় পাওয়ার জন্য মেয়ের যুদ্ধ। এই যুদ্ধে মুলাদী-বাবুগঞ্জের সাধারণ মানুষ অংশ নেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটে তাঁর বাবা টিপুকে এমপি নির্বাচিত করে কারাগার থেকে মুক্ত করবেন।
গোলাম কিবরিয়া টিপুর রাজনৈতিক জীবনের শুরু আওয়ামী লীগের হাত ধরে। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন টিপু। একই আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হওয়ায় সংসদ সদস্য পদ হারান টিপু। ওই ঘটনার পর ঢাকায় গ্রেপ্তার হন তিনি।
মন্তব্য করুন
