

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনায় ইয়াবা ট্যাবলেট সহ এক জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে (জেলা গোয়েন্দা শাখা) ডিবি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুমন মৃধা (৩০), তিনি বরগুনা সদরের বালিয়াতলী গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং বরগুনার তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, শনিবার (৮ জুলাই) সাড়ে ১১ টার বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের দফাদার বাড়ির সামনে থেকে ২০ পিস ইয়াবা সহ সুমনকে আটক করা হয়। পুলিশ জানায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে সার্বক্ষণিক অভিযান চালানো হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকতে।
প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সুমন মৃধাকে নিয়ে আগের মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ ছিলো। এছাড়াও আন্দোলনে সক্রিয় না থেকেও তালিকাভুক্ত হওয়া এবং ভাতা নেয়া অবৈধ বলে দ্রুত তদন্ত করে অভিযুক্ত জুলাই যোদ্ধার তালিকা থেকে বাতিলের দাবি জুলাই আন্দোলনকারীদের।


