সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় মহিলা মার্কেট দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম
মহিলা মার্কেট
expand
মহিলা মার্কেট

বরগুনার পাথরঘাটায় খলিফারহাট বাজারে একটি পরিত্যক্ত মহিলা মার্কেট বেদখলের পায়তারা করছেন স্থানীয় প্রভাবশালীরা। এদিকে ওই মার্কেটের জমি ফিরে পাওয়ার জন্য আবেদন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। রোববার বেলা ১১টার দিকে খলিফারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর আগে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট বাজারে একটি বেসরকারি সংস্থা মহিলাদের মার্কেট করে দেয়ার জন্য কাঞ্চন আলী নামের এক ব্যক্তির কাছ থেকে জমি নেন। তবে এর কোন লিখিত চুক্তিপত্র না থাকায় দীর্ঘ বছর পর ওই জমি ফিরে পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন তিনি। এদিকে বাজার কমিটি ওই মহিলা মার্কেটটি সংস্কারের জন্য আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। বিষয়টি নিয়ে দুই পক্ষ আলাদা অবস্থান নেয়ায় ব্যাবসায়ীরা বিরম্বনার মধ্যে পড়েছেন।

খলিফার হাট ব্যবসায়ী বনিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মৃধা বলেন, সম্প্রতি ব্যবসায়ীদের নিয়ে আমি মার্কেটটি সংস্কার করে বরাদ্দ দেওয়ার জন্য পাথরঘাটা ইউএনওর কাছে আবেদন করেছি। এ ঘটনায় ইউএনও চরদুয়ানি চেয়ারম্যানকে অবগত করেছেন মার্কেটটি সংস্কারের জন্য প্রশাসন ও ইউনিয়ন পরিষদ যৌথভাবে উদ্যোগ নিয়ে বরাদ্দ দিয়েছেন। দ্বন্দ্বের জেরের কারণে সংস্কার কাজ থেমে রয়েছে। ব্যবসায়ীদের দাবি মহিলা মার্কেটটি সংস্কার করে স্থানীয় উদ্যমী নারীদের নামে বরাদ্দ করে চালু করা হোক।

এ বিষয়ে কাইয়ুম মাঝি বলেন, আমি ২০২৩ সাথে যে জমিতে মার্কেট আছে সেই জমি কিনেছি। এই জমিতে ২০০৩ সালে মহিলা মার্কেট নামে একটি মার্কেট করা হয়েছিলো। এখন পরিত্যক্ত অবস্থায় মার্কেটটি পড়ে থাকায় ইউএনও বরাবর দরখাস্ত করেছিলাম ভেঙে নেয়ার জন্য। একটা পক্ষ এখন চাচ্ছে মার্কেট সংস্কার করে পুনরায় চালু করতে।

জমির মালিক কাঞ্চন আলী জানান, চরদুয়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারেচ মিয়ার উপস্থিতিতে খলিফারহাট বাজারে মহিলা মার্কেট করার জন্য জমি দান করেছি। পরবর্তীতে জমিটি স্থানীয় ব্যবসায়ী কাইয়ুম মাঝির কাছে বিক্রি করেছি। আমিতো চেয়ারম্যানের কাছে জমি বিক্রি করে দেইনি।

দ্বন্দ্বের কথা স্বীকার করে চরদুয়ানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, মহিলা মার্কেটটি চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু একটি পক্ষ মার্কেটে ভেঙ্গে ফেলার জন্য উদ্যোগ নেয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে। বাজারের স্বার্থে মহিলা মার্কেটটি চালু হওয়া অতীব প্রয়োজন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, মহিলা মার্কেটের বিষয়ে আমার জানানেই। এটায় কি আছে বা নেই দেখে আইনগত ব্যবস্থা নিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন