বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের সাবেক সভাপতির বিরুদ্ধে ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
পাথরঘাটায় ছাত্রদলের সাবেক সভাপতি
expand
পাথরঘাটায় ছাত্রদলের সাবেক সভাপতি

বরগুনার পাথরঘাটায় রাতের আধারে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে।

বুধবার দুপুর ২ টার দিকে পাথরঘাটা পৌরসহরের ৬ নং ওয়ার্ডের তালতলা বাস স্ট্যান্ডের একটি ভাঙ্গারি দোকান থেকে এই মেশিন জব্দ করা হয়। সেখানে সাড়ে ৪ লাখ টাকার ইঞ্জিটি ১১ হাজার টাকায় বিক্রি করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার থেকে জসীমউদ্দীন ও তার সহযোগীরা এই ইঞ্জিনটি চুরি করে নিয়ে আসে।

অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সালাম মৃধার ছেলে এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

ইঞ্জিনের মালিক আলমগীর খলিফা জানান, বেশ কিছুদিন আগে তিনি তার ট্রলারের জন্য দুটি ইঞ্জিন ক্রয় করেন। একটি মাছধরা ট্রলারে বসিয়েছেন এবং অন্যটি ছোট হওয়ায় রেখে দিয়েছি। সকালে তার এক কর্মচারী ফোন দিয়ে বলে ইঞ্জিনটি পাওয়া যাচ্ছে না। এ খবরের পরে উপজেলার বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছেন। পরে তালতলা বাস স্ট্যান্ড এলাকার ভাঙ্গারি দোকানে এসে দেখে ইঞ্জিনটি শনাক্ত করেন। সেখান থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পান ইউনিয়নের যুবদল নেতা জসিম মৃধা ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন।

তিনি আরো জানান, যে ইঞ্জিনটি সাড়ে চার লাখ টাকায় ক্রয় করেছেন তার ট্রলারের জন্য, সেই ইঞ্জিনটি ভাঙ্গারির দোকানে ১১ হাজার টাকায় বিক্রি করেছেন তারা।

অভিযুক্ত জসিম উদ্দিন মৃধা বলেন, আমার এলাকার ছোট ভাইয়েরা একটি ইঞ্জিন নিয়ে বাজারে বিক্রি করেছে। ওরা ছোট হওয়ায় ওদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চাচ্ছিল না। পরে আমি বিক্রি করে দিয়েছি। ওই মেশিনটা একটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আমার বিরুদ্ধে যে চুরির কথা বলেছে এটি সঠিক নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ এই কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিকটিমকে মামলা দেয়ার জন্য বলা হয়েছে, মামলা হলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X