সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
expand
বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন 

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে জেলার শেরেবাংলা সড়কের অবস্থিত আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

খোজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিমের কয়েক জনকে নিয়ে আওয়ামী লীগের অফিসে পতাকা উত্তোলন করার একটি ভিডিও তার নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করে। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও টাঙাতে দেখা যায়। এর পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ব্যাবসায়ীরা জানায়, ‘আমরা দোকান খুলেছি ৮ টার দিকে। আমরা এসেই পতাকাটি দেখতে পাই। যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে।’

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, ‘রাষ্ট্র ঘোষিত কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলন করছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়। এছাড়াও নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করেই এমন কার্যক্রমকে আমরা তীব্র নিন্দা জানাই।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যএমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

উল্লেখ্য, ২০২৪ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানা যায়। এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন