বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় বিদ্যুতের শর্ট-সার্কিটে বসত ঘর পুড়ে ছাই 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
পাথরঘাটায় বিদ্যুতের শর্ট-সার্কিটে বাবা-ছেলের বসত ঘর পুড়ে ছাই
expand
পাথরঘাটায় বিদ্যুতের শর্ট-সার্কিটে বাবা-ছেলের বসত ঘর পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটায় বিদ্যুতের শর্ট-সার্কিটে বাবা-ছেলের দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাসতবক এলাকা জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই দুই পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষ করে অটোরিকশা নিয়ে বাবুল জোমাদ্দারের ছেলে জীবিকার তাগিদে বের হন। তাদের বাড়িতে বাবুল জমাদারের স্ত্রী ছিল। সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। প্রথমদিকে দেখতে পাননি তিনি পরে যখন দেখতে পেয়েছেন তখন আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে ঘরের সকল স্থানে। বাবুল জোমাদ্দার ও তার ছেলের ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। মাথার উপর চালা না থাকায় বর্তমানে তারা খোলা আকাশের নিচেই রাতযাপন করবেন বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা ২ বসত ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ও দুই পরিবারের।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক গঠনস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বলা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup