

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার ৩টি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১ টা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এই পরিদর্শন শুরু করেন।
হাসপাতালে প্রবেশ করেই মন্ত্রী মূল ভবনের বিভিন্ন ওয়ার্ডে যান। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং নানা সংকটের কথা শোনে হাসপাতালের স্টক রেজিস্টার পর্যালোচনা করেন।
এ সময় তিনি, হাসপাতালে ক্রয় করা রিয়াজেন্ট খুজতে বিভিন্ন কক্ষে প্রবেশ করে, একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন কক্ষ ভর্তি সরকারি ঔষধ, স্যালাইন, সুই সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী, এমনকি সৌচাগারেও ছিল স্যালাইন ও ঔষধ দেখে স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনেন।
এছাড়াও তিনি চিকিৎসকদের অনিয়মিত আসা-যাওয়াসহ নানান অসঙ্গতি দেখতে পান।
পরে স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানেও রোগীর সাথে কথা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে শরণখোলা ও মোরেলগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস দেন।
সবশেষে, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পরিদর্শন করেন মন্ত্রী। জেলার প্রধান এই চিকিৎসালয়েও তিনি একইভাবে সব ওয়ার্ড, রান্নাঘর, সৌচাগার ও গুদাম ঘর পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসক, কর্মচারী সংকট পূরণের দ্রুত চিকিৎসক পদায়নের আশ্বাস দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন , পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মোরলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

