

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।
অভিযোগ উঠেছে, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খোকনের ভাই নেতৃত্বে এ হামলা পরিচালিত হয়।
স্বতন্ত্র প্রার্থী সেলিমের কর্মীরা জানান, ঘটনার দিন দুপুরে অভিযুক্ত তাদের হুমকি দিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় অভিযুক্তের ভাই জাহিদ মোল্লার নেতৃত্বে 'ঘোড়া' প্রতীকের নির্বাচনী অফিসে অতর্কিতে হামলা চালানো হয়।
তাদের অভিযোগ, হামলাকারীরা অফিসে ঢুকে আসবাবপত্র ও নির্বাচনী প্রচার সামগ্রী ভাঙচুর ও নগদ ৬৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আরও দাবি করেছেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে এই 'কথিত সাংবাদিক' ও তার ভাইয়ের বিচার দাবি করেছেন। অভিযুক্ত শহিদুজ্জামান খোকন বলেন, দুপুরে কচুয়া প্রেসক্লাবে ঘোড়া প্রতীকের একটি সংবাদ সম্মেলন ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। হামলার ঘটনার বিষয়ে আমি পরে শুনেছি। তবে ওই এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করছিল বলে আমি নিজে ঘটনাস্থলে যাইনি। কচুয়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন