রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপকর্ম করলে বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: সারজিস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্যায় ও অপকর্ম করলে বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জুলাই আন্দোলনের কর্মীরা কোনো দলের অন্যায়কে প্রশ্রয় দেবে না।

শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন চত্বরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পতনের পর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ আর ফিরে আসেনি। বাংলার ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে আর কেউ পালিয়ে যায়নি। তার যদি লজ্জা ও ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে আর কোনোদিন কথা বলতেন না। তিনি আরও বলেন, পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনকভাবে পরাজিত হয়নি। ব্রিটিশ আমলেও ব্রিটিশরা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

আগামীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বিএনপি, জামায়াতসহ আরও অনেক দল আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা। শুধু ভিন্ন রাজনৈতিক দল করি বলে তাদের সমালোচনা করব—এ ধরনের রাজনীতি আমরা করতে চাই না। তবে তারা যদি কোনো অন্যায় বা অপকর্ম করে, তাহলে মনে রাখতে হবে, আমরা জুলাইয়ের সেই সন্তান, যারা গুলির সামনে দাঁড়িয়েছিলাম। অন্যায় করলে বিএনপিকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সমাবেশে তিনি কর্মসংস্থান সৃষ্টি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকের বিস্তার রোধ এবং এনসিপির রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি কলোনী মোড়, মেডিকেল সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Switzerland
Scheduled
12 Jul, 07:00 AM
VS
World Cup