

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গত ২২ জুন ২০২৬ তারিখে দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কামরুল হাসান বিএসসিকে আটক করা হয়।
কামরুল হাসান বিএসসি রামগঞ্জ সরকারি কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আকবরের ছোট ছেলে।
পুলিশ জানায়, গত ২২ জুন রামগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এবং চাঁদাবাজিসহ একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "গত ২২ জুন দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী মামলায় কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ ও মামলার বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"