মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে ঘর হারানো শিপ্রা রাণী নাগ পেলেন নতুন ঠিকানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

মানবিক প্রশাসনের অঙ্গীকার বাস্তবায়নে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধা শিপ্রা রাণী নাগের জন্য জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় নির্মিত নতুন টিনশেড ঘরের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পুনর্বাসনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঘূর্ণিঝড়ে সর্বস্ব হারানো শিপ্রা রাণী নাগকে এককালীন ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। ওই অর্থ দিয়ে তার জন্য একটি নতুন ও নিরাপদ টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে।

নবনির্মিত ঘরের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। কোনো অসহায় মানুষ যেন মাথা গোঁজার ঠাঁই ছাড়া মানবেতর জীবনযাপন করতে না হয়, সে লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। এখন একটি নিরাপদ আশ্রয় পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।

স্থানীয় বাসিন্দারাও জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো এমন সহায়তা একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তাদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup