মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় বাবা আটক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। এ ঘটনায় অভিযুক্ত মো. এলেমকে (৪৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, হয়েছে উপজেলার উত্তর আকালিয়া গ্রামের বাসিন্দা মো. এলেম দীর্ঘদিন ধরে তার বড় মেয়ের প্রতি অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন। গত ১০ মে ২০২৬ ভুক্তভোগীর মা প্রসবের জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকাকালে বাড়িতে একা থাকা ১৯ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে আরও জানা যায়, হাসপাতাল থেকে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন মা। এরপর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত তার আচরণ পরিবর্তন করেননি।

অভিযোগে বলা হয়েছে, গত ১ জুলাই রাতে অভিযুক্ত আবারও মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগীর মা তিতাস থানায় মামলা দায়ের করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক এনপিবি নিউজকে বলেন, “গতকাল (০৬ জুলাই) রাতে বাতাকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup