বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ এএম
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি
expand
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (০১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিম খেলে এই অসুস্থ তার ঘটনা ঘটে।

পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা সুস্থ হয়ে যায়।

৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুন নূর বলেন, এদিন ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এদের মদ্যে ১১ শিক্ষার্থী প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করে।

প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যায়।

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থ্য হওয়ার সাথে ও ডিমের কোন সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোন ত্রুটি বা অস্বাস্থ্যকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসাকা পাবনা নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুকতি নামের এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে থাকেন। তবে তাদের কারও যোগাযোগের নাম্বার স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup