সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৪৮ এএম
লাকি আক্তার (২৮)
expand
লাকি আক্তার (২৮)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাকি আক্তার নামে একজন নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

লাকি আক্তার (২৮) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের মো. সামসুল হুদার মেয়ে।

তিনি উপজেলার গুনিয়াউক ১০শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। স্বাস্থ্য কেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-৯বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াই পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০শয্যার হাসপাতালে দায়িত্ব পালন করেন লাকি আক্তার।

বিকেল সাড়ে ৪টার দিকে ভাড়া বাসার দ্বিতীয় তলায় পাখার লোহার হুকের সঙ্গে গলায় লায়লনের রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করে থাকতে পারেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নোমান মিয়া জানান, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠাবে।

নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।পুলিশকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন