মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসলামের প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে বিক্ষোভ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে বিক্ষোভ
expand
প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে বিক্ষোভ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগ বাতিল করার পর সীতাকুণ্ডে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল থেকে উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। একপর্যায়ে মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান।

এদিকে রায় ঘোষণার পর দুটি পৃথক ভিডিও বার্তায় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান আসলাম চৌধুরী। তিনি বলেন, সড়কে কোনো ধরনের ব্যারিকেড বা অবরোধ সৃষ্টি না করতে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটাতে। তার ভাষ্য, এমন কর্মসূচি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশ হয়নি। রায় প্রকাশের পর আইনগতভাবে রিভিউ আবেদন করা হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান প্রত্যাশা করা হচ্ছে।

নিজের বক্তব্যে আসলাম চৌধুরী দাবি করেন, মনোনয়নপত্র দাখিলের পর রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং পরবর্তীতে আপিল বিভাগের অন্তর্বর্তী আদেশে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তার মতে, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করলেও সর্বশেষ রায়ে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তবে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান।

উল্লেখ্য, ঋণখেলাপি-সংক্রান্ত মামলায় মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় দেন। এ রায়ের পর চট্টগ্রাম-৪ আসনের পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup