মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ
expand
ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত এবং করপোরেট সিন্ডিকেট ভাঙার দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ ও মানববন্ধন করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

সোমবার (২৯ জুন) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক খামারি এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানান।

প্রতিবাদে অংশ নেওয়া খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিড, বাচ্চা ও ওষুধের দাম ধারাবাহিকভাবে বাড়লেও বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। করপোরেট কোম্পানির সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে ক্ষতির মুখে পড়ে অনেক প্রান্তিক খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তারা।

খামারিদের আরও অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে ছোট ও মাঝারি খামারিদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই দ্রুত ফিডের দাম কমানো, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং খামারিদের সঙ্গে কথা বলে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। এবং ধামরাই ফায়ারসার্ভিস এর সদস্যরা এসে মহাসড়কে ভাঙা ডিম পানি দিয়ে পরিস্কার করে।

মানববন্ধনে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় পোল্ট্রি খামারিরা বক্তব্য দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup