শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ এএম
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ
expand
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট ও আচার খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল (২৬) নামে তার এক স্বজনের বিরুদ্ধে।

গত মঙ্গলবার সকালে এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, ওইদিন সকালে ওই কিশোরী রাসেলের ছোট ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেজুর কুড়াতে যায়। এক সময় রাসেল কৌশলে ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে কিশোরীকে চকলেট ও আচার কিনে দেওয়ার কথা বলে পাশের একটি ধঞ্চেখেতে নিয়ে যায় মেয়েটিকে। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় মেয়েকে।

বাড়ি ফিরে কিশোরীর জামাকাপড়ে কাদামাটি দেখে মা কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে। শারীরিক যন্ত্রণার কথা জানিয়ে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তোলে সে।

বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে যান। এ সময় রাসেল উল্টো গালিগালাজ ও ধৃষ্টতা দেখান বলে পরিবারের দাবি। এতে উত্তেজিত গ্রামবাসী তাঁকে ধরে মারধর করেন।

পরে কিশোরীর বাবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় বুধবার (২৪ জুন) কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Paraguay VS Australia
Scheduled
26 Jun, 08:00 AM
VS
World Cup