বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের হীরাঝিল সমাজ কল্যান সমিতির নেতা গ্রেফতার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মফিজ হোসেন মজুকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে এদিন দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে ডিবির একটি অভিযানিক টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ সদস্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকার হাজী সাইজউদ্দিন আহমেদের ছেলে। একই সাথে তিনি হীরাঝিল সমাজ কল্যান সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে হীরাঝিল সমাজ কল্যান সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, আমি গ্রেফতারের বিষয়ে অবগত নই। মজু মূলত কবরস্থান মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে পরিচিত। সে আমাদের কমিটির চার জন সহ-সভাপতির মধ্যকার একজন। আমার জানা নেই তার বিষয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী। তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাকে আদালতপ প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মজুর বিরুদ্ধে নিজ এলাকায় জমি দখল, সিদ্ধিরগঞ্জ পুলস্ত কবরস্থান মসজিদের অর্থ আত্বসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Uzbekistan
81'
4 - 0
39' Cristiano Ronaldo
60' Abduvohid Nematov
World Cup