

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রীর পরকীয়া প্রেমিক মাদরাসার শিক্ষককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্বামী।
এদিকে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নির্যাতীত গৃহবধূ (২৩) বাদি হয়ে পরকীয়া প্রেমিক আলিমুদ্দিনের(২৬) বিরুদ্ধে আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলায় গ্রেপ্তার আলিমুদ্দিন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নাদের হোসেনের ছেলে। তিনি সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নুরানী মাদরাসার শিক্ষক।
মামলার এজাহারে প্রকাশ, উপজেলার সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর সালমান ফারসি নুরানী মাদরাসার শিক্ষক আলিমুদ্দিনের সাথে মাদরাসার পাশ্ববর্তি ওই গৃহবধুর পরকীয় প্রেম চলে দীর্ঘ দিন ধরে। গত বছরের ১২ ডিসেম্বর স্বামী শ্বশুর শ্বাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে মাদরাসার শিক্ষক আলিমুদ্দিন ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে জোরপুর্বক ধর্ষণ করে। প্রকাশ করলে মেরে ফেলার হুমকী দেয়ায় গোপনে রাখেন নির্যাতীত গৃহবধূ। একই ভাবে গত ১৪ মার্চ ওই গৃহবধু বাড়ি একা থাকার সুযোগে পরকীয়া প্রেমিক আলিমুদ্দিন আবারও তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এরই মধ্যে ৫ মাসের অন্তসত্ত্বা হন গৃহবধু। গত সোমবার(২২ জুন) দুপুরের অনুরুপ ভাবে ওই গৃহবধূর বাড়ি যান আলিমুদ্দিন। বাড়িতেই ধর্ষণের চেষ্টা করলে তাৎক্ষণিক বাড়িতে চলে আসেন গৃহবধূর স্বামী। এ সময় তাকে হাতেনাতে আটক করে গৃহবধূর স্বামী। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয় বলে এজাহারে দাবি করেন বাদি।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই গৃহবধু তার পরকীয়া প্রেমিক আটক আলিমুদ্দিনের বিরুদ্ধে আদিতমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, নির্যাতীত গৃহবধূকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের মামলায় গ্রেপ্তার আলিমুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।