শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় পার্টিতে ভাঙনের সুর

যশোরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
জাতীয় পার্টিতে থেকে যশোরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ
expand
জাতীয় পার্টিতে থেকে যশোরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ

জাতীয় পার্টির সাংগঠনিক শৃঙ্খলার অভাব এবং কেন্দ্রীয় নেতৃত্বের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগ তুলে যশোরের জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার রাতে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার চরম অবক্ষয় এবং ঊর্ধ্বতন নেতাদের অসাংগঠনিক ও এককেন্দ্রিক কর্মকাণ্ডে তারা হতাশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে না বলে তারা মনে করেন। এ কারণে তারা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, অদ্য থেকে জাতীয় পার্টির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল ও এম এ হালিম, জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

নেতাদের এই গণপদত্যাগকে যশোরে জাতীয় পার্টির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের একযোগে দলত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জনগণকে জানানো হবে বলে উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup