বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করেছে প্রশাসন একই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স বসানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সিলগালা করেন এবং দানবাক্সগুলো স্থাপন করেন।

সিলেটের হযরত শাহজালাল রাহ.-এর মাজারে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স বসানো হয়েছে। উপরে বড় একটি মূল বাক্স ও মাজার এলাকার বিভিন্ন স্থানে আরও ছোট কয়েকটি দানবাক্স বসানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে সিলেট জেলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় একটি প্রধান দানবাক্সসহ ছোট-ছোট আরও কয়েকটি দানবাক্স মাজারের বিভিন্ন স্থানে বসানো হয়েছে। পাশাপাশি এই দানবাক্সের নিরাপত্তার জন্য আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS South Africa
60'
1 - 0
6' Michal Sadílek
World Cup