

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন জায়গায় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল্ড করতে হবে। মহাসড়কের পাশে কোন ধরনের ময়লার ভাগাড় করা যাবে না। আমরা ইতিমধ্যেই দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলোতে এমন নির্দেশনা দিয়ে দিয়েছি।
রোববার (১৪ জুন) সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করে সেখানে বৃক্ষরোপণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, রূপগঞ্জের ময়লার ভাগাড়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে। তিনি আমাদেরকে নোটিশ করেছে এই কারণে আমরা এটি পরিদর্শনে এসেছি। ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। গত দুইদিন ধরে এ ময়লার ভাগাড় অপসারণের কাজ চলছে। পরবর্তীতে যাতে এখানে ময়লা না ফেলা হয় সেটির ব্যাপারে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিবে।
বিদেশি অনেক কোম্পানি আছে যারা ময়লা আবর্জনা থেকে জৈব সার ও মিথাইন গ্যাস তৈরির কাজ করছে। যখন এই ময়লাকে পুনরায় সার অথবা গ্যাস তৈরির করে ব্যবহার করা হবে তখন ময়লা আবর্জনার সংখ্যা অনেকটা কমে যাবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।