

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধনে সংগঠনটির মোংলা শাখার সভাপতি গাজী মাইনুল ইসলাম মনু বলেন, গত শনিবার (৬ জুলাই) সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদী সংলগ্ন শিংয়ের নালা নৌপথে এম,ভি আব্দুল হাকিম-০১ নামক কার্গো জাহাজে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা কার্গো জাহাজের স্টাফদের মারধরসহ মালামাল লুটে নেয়ার পাশাপাশি জাহাজের মাস্টার ব্রিজে কয়েক রাউন্ড গুলি চালায়।
এ ঘটনায় প্রশাসন এখনও পর্যন্ত কেউকে আটক করতে না পারায় মানববন্ধনে অংশ নেয়া নৌযান শ্রমিক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা অচিরেই অপরাধীদের গ্রেফতার ও নৌপথে ডাকাতি এবং চাঁদাবাজি বন্ধের দাবী জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক-কর্মচারী নেতা মোঃ সোহাগ চৌধুরী, মোঃ বেলাল হোসেন, অপূর্ব মন্ডল, তরিকুল ইসলাম মাস্টার, কনক মাস্টার ও মোঃ রিয়াজ।
বক্তারা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ না হলে নৌযান ধর্মঘট এবং কর্মবিরতি পালনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।