রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে ১১ দলীয় জোটের সভা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:৪৫ এএম
সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের সভা
expand
সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের সভা

সাতক্ষীরার পাশ্ববর্তী ভারত সীমান্ত দিয়ে ‘পুশইন’ বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সরকারের কূটনৈতিক উদ্যোগের দাবিতে সভা করেছে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোট। সভা থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় শহরের জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভায় বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হক, জাগপা, এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি তৈরি করতে পারে। তারা সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার দাবি জানান। পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় নেতারা কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ ‘পুশইন’ অবিলম্বে বন্ধ করা, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনায় স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং জাতীয় স্বার্থে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরা।

সভা শেষে নেতারা বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাতে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে আগামী ১২ জুন বিকেল ৪টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একটি সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup