শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জেলা ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:২৬ পিএম
ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল
expand
ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেনেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) বিকেলে শহরের রেল রোডচত্বর থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে, বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শামিম সিকদার,মাইদুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন, ছাত্রনেতা রানা দিদারসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

মিছিল শেষে ছাত্রনেতারা বলেন, দীর্ঘ ৮ বছর পরে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুনর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। নতুন এই নেতৃত্ব শিক্ষামূলক ও জনবান্ধব কাজের মাধ্যমে ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা প্রতিষ্ঠা করবে। ছাত্রদল শিক্ষার্থীদের দাবি আদায়ে কাজ করবে ইনশাল্লাহ। সেই সাথে বাগেরহাট জেলার মানুষের সকল যৌক্তিক দাবির পাশে এই কমিটি থাকবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে বাগেরহাট জেলা ছাত্রদল কাজ করবে বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে এই আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি-সধারণ সম্পাদক ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে, নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল মুঠোফোনে বলেন, , কীভাবে বা কারা এই মিছিলের আয়োজন করেছেন সে বিষয়ে তারা অবগত নন।জেলা ছাত্রদলের প্রোগ্রাম হলে অবশ্যই সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি অবগত থাকতো।

দীর্ঘ ৮ বছর পরে গেল ১২ মে আতিকুর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেষনা দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন