শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার রাব্বি-সোহেল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।

পুলিশ জানায়, বিস্ফোরক ও হেরোইনসহ তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রায় দুই কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একাধিক সূত্র জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর রাব্বি ও সোহেল জেলা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শেষ পর্যন্ত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

উল্লেখ্য, গত ৩১ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ঘটনার পর ওই রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন