শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:১১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে খাড়েরা গ্রামের জনগণ।

এসময় মানববন্ধনকারীরা “ঘুষ বন্ধ করো”, “অনিয়ম বন্ধ করো”, “দুর্নীতিমুক্ত ভূমি অফিস চাই”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাড়েরা গ্রামের বাসিন্দা আল মামুন, মো. সোহেল ও মো. আশিক। বক্তারা অভিযোগ করে বলেন, খাড়েরা ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষ বিভিন্ন সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। নামজারি, খতিয়ান সংশোধন ও ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ ও সময়ক্ষেপণের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুত এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত নায়েব মনির হোসেনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোন এ একাধিকবার কল দিলেও ফোন ধরেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য সহকারী কমিশনার ভুমি মো. তানজিল কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন