

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
সোমবার (২০ এপ্রিল) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত বিভিষন বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে টহল দলটি জোড়াব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
মন্তব্য করুন