সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ চোরাকারবারি আটক
expand
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ চোরাকারবারি আটক

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল মদ এবং একটি দেশীয় অস্ত্র হাসুয়াসহ মোঃ পল্টু শেখ (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত মোঃ পল্টু শেখ মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমাবার (২০ এপ্রিল) আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়ি বিওপি এলাকার খাসমহল স্থানে বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল মদ এবং একটি দেশীয় অস্ত্র হাসুয়াসহ চোরাকারবারি মোঃ পল্টু শেখকে আটক করা হয়।

বিজিবি জানায়,আটক আসামী ও জব্দকৃত মাদক এবং দেশীয় অস্ত্র মেহেরপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন