

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকির একটি ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এ বিষয়ে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকির যেকোনো বিষয় তারা তদন্ত করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক ই-মেইলে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মার্কিন সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন যেকোনো বিষয় তদন্ত করে। তবে অভিযান ও নিরাপত্তার স্বার্থে সুরক্ষাসংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে আমরা আলোচনা করি না।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রায় তিন মিনিটের একটি ভিডিও প্রচার করা হয়। এতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য একটি ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হয়। ভিডিওতে দাবি করা হয়, ব্যারনের ওপর নজরদারি করা হচ্ছে এবং তাকে হত্যার জন্য ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তবে ভিডিওতে কথিত এই হত্যাচেষ্টার বিষয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা এর সত্যতা নিশ্চিত করার মতো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে তিন দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য ও পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স


