বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুই আত্মা, এক নীরব মুহূর্ত’, সুইমিংপুলে পূজা চেরির সঙ্গী কে?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
অভিনেত্রীর প্রকাশ করা সেই রহস্যময় পোস্ট
expand
অভিনেত্রীর প্রকাশ করা সেই রহস্যময় পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউড অভিনেত্রী পূজা চেরির একটি নতুন পোস্ট কেন্দ্র করে তৈরি হয়েছে কৌতূহল। সম্প্রতি সুইমিংপুলে এক ব্যক্তির সঙ্গে তোলা একটি স্বচ্ছন্দ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।

ছবির ক্যাপশনে লেখেন- ‘দুই আত্মা, এক নীরব মুহূর্ত।’ ছবিতে পাশে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে স্পষ্ট করে কিছু না জানানোয় ভক্ত ও অনুসারীদের মাঝে শুরু হয়েছে নানান গুঞ্জন।

কমেন্ট বক্সে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন ব্যক্তিটি আসলে কে? কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ইনিই কি পূজার হবু স্বামী, যাকে অভিনেত্রী ধীরে ধীরে সবার সামনে আনছেন?

তবে ছবির মানুষের পরিচয় বা তা র সঙ্গে পূজার সঠিক সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি। ফলে নেটিজেনদের এসব প্রশ্ন আপাতত অনুমানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে এর আগেও নানা সময়ে আলোচনার শিরোনাম হয়েছেন পূজা চেরি। যদিও কোনো আনুষ্ঠানিক বিয়ের খবরের সত্যতা তিনি নিজে নিশ্চিত করেননি, তবুও নতুন এই ছবি পুরোনো জল্পনা-কল্পনাকে আবারও উসকে দিয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা স্পষ্ট করেই জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে এনগেজড এবং পারিবারিকভাবেই তার বিয়ে ঠিক করা আছে।

বিয়ে সম্পূর্ণ হলে তা লুকিয়ে না রেখে বরং অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানিয়েই সারবেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

উল্লেখ্য, 'পোড়ামন ২' সিনেমা দিয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূজা চেরি। এরপর 'দহন', 'নূরজাহান', 'শান', 'গলুই', 'হৃদিতা', 'জ্বীন' ও 'লিপস্টিক'-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন