শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ এএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
ডোনাল্ড ট্রাম্প
expand
ডোনাল্ড ট্রাম্প

নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।

বুধবার রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ। খবর বিবিসির।

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধকে একটি অভূতপূর্ব সাফল্য বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এ যুদ্ধই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রেখেছে।

ট্রাম্প বলেন, ইরানের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির। তিনি আরও বলেন, একদিনেই তাদের সব আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। তাদের নেতারাও মরে গেছে।

এ সময় ট্রাম্প বলেন, তাদের আরও এক সেট নেতা হয়তো ছিল, তারাও হয়তো মরে গেছে।

ইরানের নেতাদের নিকৃষ্ট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup