বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
expand

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আর্জেন্টিনা বনাম মিসরের হাইভোল্টেজ ম্যাচ দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৭ জুন) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে তিনটি বিভাগের শিক্ষর্থীরা ঘনটাব্যাপী এই সংঘর্ষে জড়িয়ে পরে।

জানা গেছে, মঙ্গলবার রাতে খেলা দেখার আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনে। সেখান থেকে কথাকাটাকাটির রেশ ধরে প্রথম অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলায় সংঘর্ষ ঘটে।

ম্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরবর্তীতে তা আইসিটি বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্র জানিয়েছে, সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭ জন আহত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষর্থীরা সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে পুলিশ ক্যাম্পাসে আসে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে ভিসি স্যার এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank