বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নৈশভোজে হামলাকারী সম্পর্কে যেসব তথ্য জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলাকারীকে তৎক্ষণাৎ আটক করেছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ওয়াশিংটনের জন্য এক অদ্ভুত সন্ধ্যা বলে অভিহিত করেছেন।

দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, গুলি চালানোর সন্দেহভাজন ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং জনসমক্ষে গুলি চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হচ্ছে। তদন্তের স্বার্থে ইতোমধ্যেই সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং অভিযুক্তের ক্যালিফোর্নিয়ার বাসভবনে তল্লাশি চালানো হচ্ছে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। এফবিআই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। সিক্রেট সার্ভিস এবং এফবিআই-এর যৌথ তদন্তে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি কোনো সাধারণ অপরাধী ছিলেন না, অস্ত্রে সজ্জিত ছিলেন তিনি। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ধারালো ছুরি পাওয়া গেছে। চেকপয়েন্ট অতিক্রম করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এই সংঘর্ষে সিক্রেট সার্ভিসের ইউনিফর্ম পরিহিত একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। তবে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় বড় ধরনের বিপদ থেকে তিনি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, রাত ৮টা ৩৬ মিনিটে এ ঘটনা ঘটে। একজন বন্দুকধারী হোটেলের নিরাপত্তাবলয় ভেঙে লবিতে প্রবেশের চেষ্টা করে। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়।

মেয়র নিশ্চিত করেছেন, হামলাকারী বন্দুকধারী নিজেও আহত হয়েছে এবং বর্তমানে তাকে কড়া পাহারায় হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। হোটেলের ভেতরে যখন ডোনাল্ড ট্রাম্পসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছিলেন, ঠিক সেই সময়ে এই হামলা পুরো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরণের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি জানান, এফবিআই এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই হামলার নেপথ্যে কোনো বড় গোষ্ঠীর হাত রয়েছে কি না।

প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ জানিয়েছেন, হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তার কাছে একাধিক অস্ত্র ছিল।

হামলাকারীকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছেন বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবেন না তারা। স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা, এপি. রয়টার্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Iraq VS Norway
Scheduled
17 Jun, 04:00 AM
VS
World Cup