বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে পারমানু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন, অভিযোগ যুক্তরাষ্ট্রের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চীন গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেনেভায় অনুষ্ঠিত বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে এই অভিযোগ তোলেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী থমাস ডিনানো।

তিনি বলেন, ২০২০ সালের ২২ জুন কয়েকশ’ টন ওজনের পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে বেইজিং। মার্কিন কর্মকর্তার মতে, এই ধরনের গোপন পরীক্ষা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

যদিও চীন যুক্তরাষ্টের এমন অভিযোগের সরাসরি কোনো প্রতি প্রতিক্রিয়া দেয়নি। তবে বেইজিং যুক্তরাষ্ট্রকে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে।

ডিনানো আরও জানান, এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর আর কোনো সীমাবদ্ধতা নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এরই মধ্যে জানিয়েছেন, তারা নিউ স্টার্ট চুক্তির বিধিনিষেধ মানবেন না। তারা দাবি করছেন, নতুন চুক্তির মাধ্যমে মস্কো এবং বেইজিং থেকে আসা হুমকির মোকাবিলা করা প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup