সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পেরুর নাজকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার (০২ আগস্ট) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাজকার পৌর সরকার এক বিবৃতিতে জানায়, বিমানটি পর্যটকদের নিয়ে নাজকা লাইনস নামক প্রত্নতাত্বিক স্থান দেখার উদ্দেশ্যে উড়ছিল। মরুভূমিতে আঁকা বিশাল আকারের এসব ভূ-চিত্র শত শত বছর আগে নাজকা অঞ্চলের আদিবাসীরা তৈরি করেছিল। আকাশ থেকে বা বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার থেকেই এসব চিত্র সবচেয়ে ভালোভাবে দেখা যায়।

পৌর কর্তৃপক্ষ জানায়, বিমানটি নাজকার কাছের শহর ইকা থেকে যাত্রা করেছিল। এটি পরিচালনা করছিল পেরুর বেসরকারি বিমান সংস্থা এরোডিয়ানা। সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, গত ১৪ বছর ধরে তারা নাজকা লাইনস দেখার জন্য পর্যটকদের নিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করে আসছে। এসব ফ্লাইটে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান ব্যবহার করা হয়।

পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ১১ জন বিদেশি পর্যটক এবং দুইজন ক্রু সদস্য ছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনা জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে এরোডিয়ানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন