

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটিতে ২৭১ জন যাত্রী ছিল। পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে যাচ্ছিল ফেরিটি। পথে মাদুরা দ্বীপের উপকূলের কাছে অবস্থানকালে ফেরির ক্যাপ্টেন আগুন লাগার খবর জানান।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত বহু যাত্রী একটি লাইফবোটে আশ্রয় নিয়েছেন।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, ফেরিটির ওপরের অংশ থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এসময় কয়েকজন যাত্রী ফেরি থেকে নিচে নামার চেষ্টা করছেন।
ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
সূত্র : রয়টার্স