বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, জানালেন আব্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
expand
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার (২৬ অক্টোবর) এক লিখিত ঘোষণায় নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন।

৮৯ বছর বয়সী আব্বাস জানিয়েছেন, যদি কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হন, তবে অস্থায়ীভাবে তাঁর স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফার মাধ্যমে প্রকাশিত ঘোষণায় আব্বাস বলেন, প্রেসিডেন্ট ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানের পদ শূন্য হলে ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর মূল দায়িত্ব হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

ফিলিস্তিনের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তবে বিদায়ী প্রেসিডেন্ট আরও এক মেয়াদ দায়িত্বে থাকবেন।

এছাড়া সংবিধানের ডিক্রি নম্বর ১ অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ফিলিস্তিন পার্লামেন্ট প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা স্পিকার। আব্বাসের সাম্প্রতিক ঘোষণার ফলে এই ডিক্রির সঙ্গে সাংঘর্ষিক ধারাটি বাতিল করা হয়েছে এবং ঘোষণায় এর ব্যাখ্যাও উল্লেখ করা হয়েছে।

আব্বাস লিখিত ঘোষণায় বলেন, ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা রক্ষা, মাতৃভূমির নিরাপত্তা ও সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থে ডিক্রি নম্বর ১ বাতিল করা হলো।

মাহমুদ আব্বাস গত ২০ বছর ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিনি ২০০৪ সালের নভেম্বরে প্রয়াত ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের পর তার উত্তরসূরী হিসেবে ২০০৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে নিয়োগ পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup