

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান সরকার আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৫.৪৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ৩১.০৫ রুপি বৃদ্ধি করা হয়েছে। খবর জিওনিউজের।
নতুন মূল্য অনুযায়ী, পেট্রোলের দাম লিটারপ্রতি ৩১০.৭১ রুপি থেকে বেড়ে ৩১৬.১৫ রুপিতে এবং হাই-স্পিড ডিজেলের দাম ৩২৩.৩০ রুপি থেকে বেড়ে ৩৫৪.৩৫ রুপিতে উন্নীত হয়েছে।
পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন জ্বালানি মূল্য ১৮ জুলাই থেকে কার্যকর হবে এবং ২০ জুলাই পর্যন্ত বহাল থাকবে।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পাকিস্তানি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।